হোম > সারা দেশ > ঢাকা

এলপিজি অতিরিক্ত দামে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে উপজেলার কামরানিরচর বাজারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে তিনি বাজার মনিটরিং করেন। এ সময় এলপিজি সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগে সততা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যের বাহিরে কোনো পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে চলবে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে