হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে ২৪ ড্রাম জ্বালানি তেল জব্দ, জরিমানা লাখ টাকা

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

ছবি: আমার দেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার বেলা সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে ‘মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানের দুটি গুদামঘর থেকে মোট ২৪ ড্রাম অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসনের এক প্রেসবিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, ‘মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানটি অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে মজুত রাখার পাশাপাশি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল। এ সংক্রান্ত প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক মিলন মাহমুদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় জব্দকৃত জ্বালানি তেল সিংগাইর থানার অফিসার ইনচার্জের জিম্মায় রাখা হয়। পরবর্তীকালে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে এসব জ্বালানি তেল বিক্রয় করা হয়, যা এখনো চলমান রয়েছে। বিক্রি থেকে পওেয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দানকারী সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর