হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)

ছবি: আমার দেশ

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বুধবার রাত ১টায় উপজেলার কাউনটার বিল থেকে যুবদল কর্মী মিন্টু খানের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। মিন্টু উপজেলা ছাত্রদলের সাবেক কর্মী এবং স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী।

তিনি গত রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান আমার দেশকে বলেন, বুধবার গভীর রাতে মিন্টু খানের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। রাতেই সন্দেহজনক ৫ জনকে গ্রেপ্তার করে থানা হাজতে আনা হয়েছে।

উল্লেখ্য, ঘাটাইলের পাহাড়ি এলাকায় বিএনপি নেতা মজিদ মাস্টার এক নামেই পরিচিত।

এমএইচ

বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ মিসরীয় পুত্রবধূ

টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় বাইকচালক নিহত

আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আর্জেন্টিনার নারী সমর্থকের বাসায় আটক ব্রাজিল সমর্থক

চোর সন্দেহে আটককে কেন্দ্র করে সংঘর্ষ: মামলা, গ্রেপ্তার ৩

বড় ভাইয়ের বিয়ের দিনে প্রাণ গেল ছোট ভাইয়ের

গৃহবধূর লাশ হাসপাতালে ফেলে পালাল শ্বশুরবাড়ির লোকজন

হোসেনপুরে অটোরিকশার চাপায় একজন নিহত

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২০ ঘর পুড়ে ছাই

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেতে পড়ে ছিল লাশ