হোম > সারা দেশ > ঢাকা

সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়ায় হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন খান জ্যোতি হরগজ ইউনিয়নের বালুচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, একটি রাজনৈতিক মামলায় আনোয়ার হোসেন খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর