হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রায়পুরায় বিএনপির দোয়া ও মৌন মিছিল

এম আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে দোয়া ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে ২৪ ইউনিয়ন বিএনপি নেতাদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। মৌন মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মেথিকান্দা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুঁইয়া, সাবেক সভাপতি এমএন জামান, ফাইজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুঁইয়া মোহন, সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদসহ উপজেলার ২৪ ইউনিয়নের নেতাকর্মী।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু