হোম > সারা দেশ > ঢাকা

৫ ঘন্টা পর পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ)

ঘন কুয়াশার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন,ঘন কুয়াশার কারণে নৌপথের চ্যানেলের দিকনির্দেশক মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়লে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৪০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ার পর বুধবার সকালে ফেরি চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সকাল সাড়ে ৭টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়।

নাসির মোহাম্মদ চৌধুরী আরও বলেন, ‘ফেরি চলাচল শুরু হওয়ার পর যাত্রীবাহী বাস এবং পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।’

এদিকে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে রাত ২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।

এমএস

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার