ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জনের মৃত্যু ও ৩ জন আহত হয়েছে। এ সময় বাজারের পাঁচটি দোকান পুড়ে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভেন্নাতলা বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভেন্নাতলা বাজারের নুর মিয়ার মুদি দোকান থেকে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা তীব্র আকার ধারণ করে পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এ সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাবুল মোল্যা, আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ কয়েকজন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্র শব্দে চারপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে বাবুল মোল্যা (৩৮)কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বাুুবুল মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগের মৃত আতিয়ার মোলার ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
এই অগ্নিকাণ্ডে বাজরের মুদি হমাজন (পাইকারি বিক্রেতা) নূর মিয়ার দোকান, শাহেব আীর চায়ের দোকান, কেসমত আলীর সার ও কীটনাশক, জাকির হোসেনের ট্রেইলার্স ও বাবর আলীর ভ্যান-সাইকেল মেরামতের দোকান আগুনে ভুস্মীভূত হয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হয়েছে বলে জানান, বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ। তিনি জানান, আগুন নেভানোর সময় দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। আগুনে পাঁচটি দোকানের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
এমএইচ