হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরের মসজিদ মোড় এলাকায় ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলামকে ‌পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং। শ্রীপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

শ্রীপুরে গভীর রাতে স্ত্রী ও আত্মীয় স্বজনসহ শ্বশুরবাড়ি এলাকায় প্রাইভেটকার থেকে নামার পর, স্ত্রী মাহমুদা আক্তারকে উত্ত্যক্ত করে কয়েকজন কিশোর । প্রতিবাদ করায় স্বামী হাসিবুল ইসলামকে ‌পিটিয়ে হত্যা করে কিশোর গ্যাং এর সদস্যরা । হাসিবুল ইসলাম শ্রীপুর উপজেলার মসজিদ মোড় এলাকায় শ্বশুর বাড়িতে থেকে একটা ফার্মেসি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন । গতকাল রাতে দেশের বাড়ি বরিশাল থেকে স্ত্রী মাহমুদা আক্তার এবং আত্মীয়-স্বজনসহ শ্বশুর বাড়ির পাশে গাড়ি থেকে নামলে কিশোর গ্যাং এর সাথে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে কিশোর গ্যাং এর সদস্যরা বুকের উপর ইট দিয়ে আঘাত করে।

গুরতর আহত অবস্থায় স্বজনরা স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সাড়ে ৩ টায় তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, হাসিবুল ইসলাম নামের এক ব্যবসয়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল । নিহতের পরিবারের দেয়া তথ্য অনুযায়ী আকবর আলীর ছেলে অন্তর (২০) ও মো. রোমানকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন