হোম > সারা দেশ > ঢাকা

মা ইলিশের রমরমা ব্যবসা

উপজেলা প্রতিনিধি, শ্রীনগর (মুন্সিগঞ্জ)

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে চলছে মা ইলিশ ধরার মহোৎসব। সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে জাল ফেলে ধরা হচ্ছে ডিমওয়ালা ইলিশ। সেই ইলিশ মাছের বাজার বসাচ্ছে বাঘড়ার পদ্মার চরে।

স্থানীয় শত শত মানুষ ভিড় করছে সেই মা ইলিশ ক্রয়ের জন্য। পরে সেই ইলিশ পাইকারি ও খুচরা দামে বিক্রি হচ্ছে বাঘড়ার পদ্মার চরে, চলছে লাখ টাকার অবৈধ বাণিজ্য।

সরকার প্রতি বছর আশ্বিন মাসে (অক্টোবর) ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিন মা ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু সেই আইন যেন বাঘড়ায় কাগুজে নিয়মে পরিণত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী কয়েকটি চক্রের ছত্রছায়ায় জেলেরা নির্বিঘ্নে নদীতে জাল ফেলছে, অথচ প্রশাসনের নজরদারি প্রায় শূন্য।

স্থানীয়রা বলছেন, ‘দিনে দিনে বেড়েই চলেছে মা ইলিশ ধরার প্রবণতা। আমরা বহুবার প্রশাসনকে জানালেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’

বিশেষজ্ঞদের মতে, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে। তাই এখনই কঠোর অভিযান ও নজরদারির দাবি তুলেছেন সচেতন মহল।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে