হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদী মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম। সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাহমুদুল হাসান, সাবেক জেলা সভাপতি আব্দুস সাত্তার, খালেদ হাসান জুম্মন, আলী কাওসার, শাহরিয়ার মাহমুদ শাকিলসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করার জন্য রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা উল্লেখ করেন, দীর্ঘদিনেও এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

সমাবেশে নেতারা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অবস্থান স্পষ্ট করেছে। তেমনি আগামী ১২ তারিখের গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে শক্তিশালী বার্তা জানাবে। তারা আশা প্রকাশ করেন, নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে এবং জনগণের রায়ের মাধ্যমে অন্যায় ও দুষ্কর্মের বিরুদ্ধে সুস্পষ্ট বার্তা পৌঁছে যাবে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক