হোম > সারা দেশ > ঢাকা

কুলিয়ারচরে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী যুবককে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী উসমান মিয়া

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে পুকাই চন্দ্র বর্মণ (বর্তমানে মো. উসমান মিয়া) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে তার মায়ের দায়ের করা একটি সিআর মামলার (নং- ২৭১(১)২৬) প্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় তার বিরুদ্ধে মারামারি ও চুরির অভিযোগে দণ্ডবিধির ৩২৩/৩৮০/৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারকৃত পুকাই চন্দ্র বর্মণ দেবেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে। মামলার পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে প্রায় এক মাস আগে তিনি এফিডেভিটের মাধ্যমে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে মো. উসমান মিয়া রাখেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, “আদালতের নির্দেশে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে জানা যায়, তিনি ধর্ম পরিবর্তন করেছেন।”

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মান্তরের পর তার পারিবারিক বিষয়ে একাধিকবার সালিস অনুষ্ঠিত হয়। সেখানে তিনি দাবি করেন, তিনি নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তন করেছেন এবং কারও প্ররোচনায় তা করেননি। একই সঙ্গে তিনি তার স্ত্রী-সন্তানের ভরণপোষণ এবং মায়ের দেখভালের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন।

সর্বশেষ সালিসে প্রতি মাসে স্ত্রী ও সন্তানের খরচ বাবদ ৪ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়, যা তিনি মেনে নেন বলেও জানা গেছে।

এদিকে, স্থানীয়দের একাংশের দাবি, ধর্মান্তরের পর তিনি পারিবারিকভাবে শারীরিক ও মানসিক চাপে ছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৭

দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়তে হবে: এমপি বাবুল

ফেরিতে ছদ্মবেশে নৌ পুলিশের অভিযানে জুয়াড়ি চক্রের চার সদস্য আটক

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২