হোম > সারা দেশ > ঢাকা

মুন্সীগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ)

ছবি: আমার দেশ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারকে কেন্দ্র করে পূর্বের বিরোধের জেরে পার্শ্ববর্তী বিন্দুসার এলাকার লোকজনের সঙ্গে পুলিন্দারপার এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

এ সময় এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি আতঙ্ক সৃষ্টির জন্য কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক