হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার এক ঢাই মাছের দাম ১ লাখ ৪ হাজার টাকা

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাই মাছ। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৪ হাজার টাকা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলে জীবন হালদার দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে মাছটি নিয়ে এলে উন্মুক্ত নিলামে বিক্রি হয়।

জানা গেছে, জেলে জীবন হালদার সঙ্গীদের নিয়ে ভোরে পদ্মায় মাছ ধরতে যান। তিনি নদীর চরকর্নেশনা কলাবাগান এলাকার দিকে জাল ফেলে অপেক্ষায় থাকেন। পরে ফজরের আজানের আগে জাল তুলতেই বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাই মাছ তাদের জালে আটকা পড়ে।

সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে আনু খাঁর আড়তে নিয়ে আসেন জীবন হালদারের ছেলে। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকা দিয়ে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ জানান, ঢাই মাছটি প্রায় ১ লাখ ৪ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে। মাছটি খেতে খুবই সুস্বাদু, তাই এই মাছের চাহিদা রয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মার এ ধরনের বড় আকারের ঢাই মাছ খুবই বিরল। সাধারণত এত বড় ঢাই মাছ খুবই কম দেখা যায়। এই মাছের দামও তুলনামূলক বেশি। এ ধরনের মাছের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা থাকে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৭

দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়তে হবে: এমপি বাবুল

ফেরিতে ছদ্মবেশে নৌ পুলিশের অভিযানে জুয়াড়ি চক্রের চার সদস্য আটক

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জাতীয় কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা