হোম > সারা দেশ > ঢাকা

বিশ্ব ইজতেমা: শুরায়ি নেজামের দ্বিতীয় পর্ব শুরু

স্টাফ রিপোর্টার, টঙ্গী

টঙ্গীর তুরাগ তীরে আজ বাদ ফজর থেকে শুরু হয়েছে শুরায়ি নেজামের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। এ ইজতেমাকে কেন্দ্র করে ঢাকার একাংশসহ ২২ জেলার মুসল্লিরা রোববার সন্ধ্যা থেকে ময়দানে জড়ো হতে থাকেন। সকাল ১০টায় নজমের জামাতের (ময়দানে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত) সাথীদের উদ্দেশে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন।

ইজতেমার রেওয়াজ অনুযায়ী শুরুর দিন বাদ ফজর থেকে সমবেত মুসল্লিদের উদ্দেশে আমবয়ান করা হলেও এই পর্বে তার ব্যতিক্রম। সোমবার বাদ ফজর থেকে কোনো আমবয়ান হচ্ছে না। তবে বর্তমানে খিত্তার সাথীদের সঙ্গে মুজাক্কারা (আলোচনা) হচ্ছে। এরপর সকাল ১০টায় নজমের জামাতের (ময়দানে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত) সাথীদের উদ্দেশে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। ইজতেমার শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কে কখন বয়ান করবেন দুপুর ১২টায় মশোয়ারার (পরামর্শ) পর জানানো হবে।

সোমবার শুরু হওয়া শুরায়ি নেজামের ইজতেমার দ্বিতীয় পর্বে রোববার বিকালে থেকে ঢাকার একাংশসহ দেশের ২২ জেলার মুসল্লিরা ময়দানে এসে জড়ো হয়েছেন। ঢাকা জেলার একাংশ এবং জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন।

প্রসঙ্গত, এ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারীদের তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতে তা শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন