হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে মানিকগঞ্জ সমিতির সভাপতি দুলাল, সম্পাদক রাজীব

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ঐতিহ্যবাহী ধামরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর ‘মানিকগঞ্জ কল্যাণ সমিতি ধামরাই’-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ধামরাই থানা বাসস্ট্যান্ডে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘দ্বি-বার্ষিক ২০২৫-২৬’-এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

আগামী দুই বছরের জন্য ২৪ সদস্যের কমিটিতে সম্পাদক মন্ডলী ১১, কার্যকরী পরিষদ ৬ ও উপদেষ্টা মন্ডলী ৭ জন নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন তিন সদস্যের নির্বাচন কমিশনার।

কয়েক শতাধিক সদস্যের উপস্থিতিতে সভাপতি নির্বাচিত হয় বিএনপির সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ভাগিনা ধামরাই টিউটোরিয়াল হোম-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সিরাজুল হক দুলাল।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আমার দেশ পত্রিকার সাংবাদিক রাজিব হাসান, উপদেষ্টা পরিষদে নির্বাচিত হন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড.আবুল হাসান।

অন্য সদস্যরা হলেন- সহসভাপতি অ্যাড. আবুল কালাম মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এস জায়েদী, সাংগঠনিক সম্পাদক ছাইদুল ইসলাম খান, কেশিয়ার আব্দুল মান্নান, দপ্তর সম্পাদিকা হামিদা আক্তার মুন্নি, মহিলাবিষয়ক সম্পাদিকা নুসরাত জাহান জুলিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক দেব নারায়ণ দাস, সাংস্কৃতিক সম্পাদক শেখ নজরুল ইসলাম।

পাঁচ সদস্যের কার্যকরী পরিষদে নির্বাচিত হন মো. নুরুল ইসলাম, আফসার মোল্লা, জাহিদুল হাসান রিপন, সাইফুল ইসলাম সুমন ও মো.শাহিন।

উপদেষ্টা পরিষদের প্রধান নির্বাচিত হয় আব্দুল ওয়াদুদ খাঁন ও অন্য সদস্যরা হলেন মেজবাউল হক, মিজানুর রহনান, মাহমুদ ইকবাল ও আবু হানিফ।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর