হোম > সারা দেশ > ঢাকা

স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মনোনয়ন বৈধ ঘোষণা

গোপালগঞ্জ-৩ আসন

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল থেকে শুরু হওয়া শুনানিতে তার মনোনয়ন বৈধ করা হয়।

প্রার্থিতা বৈধ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেন, সমর্থকদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ এনে গোপালগঞ্জের রিটার্নিং অফিসার আমার মনোনয়ন বাতিল করেছিল। আপিল শুনানিতে সেই অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে।

তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন ছিল। সত্যের জয় হয়েছে এবং নির্বাচন কমিশনের প্রতি আমার আস্থা ছিল। এখন আমি জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে পূর্ণ উদ্যমে মাঠে থাকব।

গোবিন্দ চন্দ্র গণমাধ্যমকে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইচ্ছে করেই কয়েকজন সরকারি অফিসারদের ব্যবহার করে এটা করেছিলেন।

ওনারা হয়তো মনে করেছিলেন যে আমি থাকলে ওনাদের জয়ে ঝামেলা হবে। তবে আজকে খুব খুশি লাগছে। আমি ন্যায়বিচার পেয়েছি।

শুক্রবার রাজধানীর আগার-গাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে নির্বাচন কমিশনের (ঈশই) আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটার তালিকায় স্বাক্ষর জাল করার গুরুতর অভিযোগ তুলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন।

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই

পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই টিভি সাংবাদিক