হোম > সারা দেশ > ঢাকা

'আদিবাসী' শব্দ বাদ দেয়ার দাবিতে এনসিটিবি ঘেরাও

স্টাফ রিপোর্টার

স্কুল ও মাদ্রাসার পাঠ্য বই থেকে বিতর্কিত 'আদিবাসী' শব্দ বাদ দেয়ার দাবিতে এনসিটিবি ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফর সভারেনটি।

রোববার সকাল সাড়ে দশটায় মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি কার্যালয়ে সামনে সমাবেশ শেষে ঘেরাও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এ সময় তারা জানান, আল্টিমেটাম দেয়া সত্বেও ২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নিমিতি বই থেকে বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহী পরিভাষা ‘আদিবাসী’ শব্দ প্রত্যাহার না করায় এই কর্মসূচি পালন করা হচ্ছে।

সমাবেশ থেকে পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এনসিটিবির চেয়ারম্যান ও এর সাথে যোগসাজসে থাকা কর্মকর্তাদের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেনটির কেন্দ্রীয় আহ্বায়ক মো. জিয়াউল হক জিয়া, যুগ্ন আহ্বায়ক মোঃ মহিউদ্দিন রাহাত ও হাবিবুল্লাহ হাবিবসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের