হোম > সারা দেশ > ঢাকা

হুইপের ভাই পরিচয়ে তদবির, হাতেনাতে ধরা পড়ে কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় সংসদের হুইপের ভাই পরিচয়ে তদবির করতে গিয়ে মোশারফ বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মোশারফ বেপারী শিধলকুড়া ইউনিয়নের বড় শিধলকুড়া গ্রামের মৃত হাসেম বেপারীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোশারফ বেপারী নিজেকে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর আপন ভাই আনোয়ার মৃধা পরিচয়ে উপজেলা প্রশাসনের কাছে বিভিন্ন অনৈতিক তদবির করে আসছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একপর্যায়ে তার পরিচয়ের সত্যতা না থাকায় তাকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ুবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

ইউএনও মো. সালাহউদ্দিন আইয়ুবী জানান, অভিযুক্ত ব্যক্তি আগের দিন রাত ও ঘটনার দিন সকালে একাধিকবার ফোন করে হুইপের ভাই পরিচয়ে অবৈধভাবে তদবির করেন। সন্দেহ হওয়ায় তাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসে ডাকা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি মিথ্যা পরিচয় ব্যবহারের কথা স্বীকার করেন।

এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

বিএনপি এমপির হস্তক্ষেপে হাটুভাঙ্গা সেতুর টোল আদায় বন্ধ

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ায় দুই শিক্ষককে অব্যাহতি

রড দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা গ্রহণ, দুই শিক্ষক প্রত্যাহার

দুই মাস পর কবর থেকে তোলা হলো কৃষকদল নেতার লাশ

ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু