হোম > সারা দেশ > ঢাকা

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষকের পাশে শামা ওবায়েদ

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথায় গত ২০ ফেব্রুয়ারি বিকেলে রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষক মজিবুর মাতুব্বরের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।

এর আগে শামা ওবায়েদ ইসলাম সালথা উপজেলা চত্বরে পৌঁছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয় এবং পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সহায়তা প্রদান শেষে প্রতিমন্ত্রী উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি ইফতার মাহফিল যোগদান করেন। সেখানে বল্লভদী, যদুনন্দী ও সোনাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সহায়তা প্রদান কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, একটি পরিবার হঠাৎ করে সবকিছু হারিয়ে ফেলেছে এটি অত্যন্ত মর্মান্তিক। আমরা তাদের পাশে আছি। পরিবারটিকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারি সহায়তার বিষয়টি নিশ্চিত করা হবে।

ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর মাতুব্বর প্রতিমন্ত্রীর সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগুনে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। এখন অন্তত পরিবার নিয়ে মাথা গোঁজার আশাটা আবার জেগেছে। তিনি আরও বলেন, আগুনে তার সবকিছু পুড়ে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মো. আছাদ মাতুব্বর প্রমুখ।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু