হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশি যুবক সাগর বালার খণ্ডিত লাশ উদ্ধার ইতালিতে

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

ইতালিতে নিহত হয়েছেন মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালা ওরফে অভি (২৩)। সেখানকার পুলিশ তার খণ্ডিত লাশ উদ্ধার করেছে। এ খবর পৌঁছাতেই স্বজনদের আহাজারিতে ভেঙে পড়ে পুরো পরিবার।

বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর দুপুরে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খণ্ডিত লাশ উদ্ধার করে ইতালি পুলিশ।

পরদিন (২৪ সেপ্টেম্বর) মৃত্যুর খবর দেশে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতের বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

নিহত সাগর বালা রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। আড়াই বছর আগে ধারদেনা করে ভাগ্য পরিবর্তনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান তিনি। প্রায় দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন সাগর।

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পরে বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর দুপুরে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খণ্ডিত লাশ উদ্ধার করে ইতালি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিবারের দাবি, সাগরকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ একটি কালো ব্যাগে গোপন করা হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা।

নিহতের বাবা কুমোদ বালা জানান, ঘটনার পর থেকে ইতালি পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। লাশের পাশ থেকে ছেলের ব্যবহৃত বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর