হোম > সারা দেশ > ঢাকা

নাসিকের কর্মীদের পেটালো হকাররা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে কয়েকজন পরিচ্ছন্ন কর্মীকে মারধর করেছে হকাররা।

সোমবার বিকেলে শহরের চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে আসে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। এসময় সংঘবদ্ধ ভাবে পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলা চালায় হকারদের একটি অংশ। কয়েকজন পরিচ্ছন্ন কর্মীকে মারধর করেন তারা।

এর আগে সকাল থেকেই শহরের চাষাঢ়া এলাকায় বিক্ষোভ করেন তারা। পরে দুপুরে মিছিল নিয়ে ডিসি অফিস ঘেরাও করতে যান ৷ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান শেষে পুনরায় চাষাঢ়ায় এসে অবস্থান নেন তারা।

বিকেলে ফুটপাতে বস্তা বিছিয়ে হকার বসার চেষ্টা করলে তাদের বাধা দেন পরিচ্ছন্ন কর্মীরা। এসময় হকারদের সাথে বাদানুবাদের এক পর্যায়ে হকাররা মারধর শুরু করলে পালিয়ে যান পরিচ্ছন্ন কর্মীরা।

এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আজকের নেক্কারজনক ঘটনা নগরবাসী প্রত্যক্ষ করেছে। আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেবো। ফুটপাত দখলমুক্ত করা নগরবাসীর প্রাণের দাবি। এবিষয়ে কোন আপোষ হবে না।

এমই

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম