হোম > সারা দেশ > ঢাকা

প্রাথমিক শিক্ষকের চাকরি লোভনীয় পেশায় পরিণত হবে

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাথমিক শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষকের চাকরিকে আরো সম্মানজনক ও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা একটি জাতির ভিত্তি। তাই প্রাথমিক শিক্ষকের চাকরিকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে এটি একটি লোভনীয় পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়। মেধাবীরা এ পেশায় আসতে আগ্রহী হয়।

শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন সম্মাননা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন টুকু বলেন, মন্দিরভিত্তিক এই শিক্ষা কার্যক্রম তৃণমূল পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধে গড়ে উঠছে। পাশাপাশি তারা শিক্ষার ক্ষেত্রেও নিজেদের দক্ষতা বাড়াতে পারছে।

তিনি বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ডাসারে ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

নড়িয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

সিংড়ায় মাদক-জুয়া-চুরি রোধে কঠোর অবস্থানে প্রশাসন

‘কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হইতেছে’

তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠ, দিশেহারা কৃষক

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার