হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

এই ছবিটি এখন কেবলই স্মৃতি। ছবি: আমার দেশ

নরসিংদীর রায়পুরায় টানা অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার (৮) নামে এক শিশুরে মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান।

নিহত তানঝুমা ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরে তানঝুমা। এ সময় বাড়ির পাশে থাকা চালবিহীন একটি পরিত্যক্ত মাটির ঘরের দেওয়াল টানা ভারী বর্ষণের কারণে হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আছমা বেগম জানান, মাটির ঘরের দেয়াল ধসে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, নিহত শিশুর বাবা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়িতে ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।

এমএইচ

বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার

শেখ হাসিনার রোগ বিএনপির মধ্যে দেখতে চাই না: সারজিস আলম

ভাঙ্গায় বকেয়া বেতনের দাবিতে নৈশ প্রহরীদের বিক্ষোভ, শিক্ষা অফিসে তালা

কিশোরগঞ্জে লাশবাহী ট্রলারে ডাকাতি

বোরকা পরে বাসায় ঢুকে হত্যা মামলার বাদীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

রায়পুরায় দুর্বৃত্তের হামলায় সেই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উত্তোলনের সময় আটক ৪

সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না

সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে মামলা