হোম > সারা দেশ > ঢাকা

কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ আটক

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বোয়ালিয়া গ্রামে ডিবি পরিচয় দিয়ে অভিযান পরিচালনার সময় ছয়জন ভুয়া ডিবি পুলিশকে ১৪ই জানুয়ারি সোমবার বিকেল তিনটায় আটক করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।

কটিয়াদী থানা পুলিশ ও এলাকাবাসী জানায়,উপজেলার বোয়ালিয়া গ্রামের হাজী সিরাজের ছেলে আল আমিনের বাসায় ডিবি পুলিশ পরিচয়ে অভিযান পরিচালনা করার সময় তাদের সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি কটিয়াদী মডেল থানাকে অবহিত করা হয়। পরে কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় এলাকাবাসীও পুলিশকে সহায়তা করে।

আটকরা হলেন কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার পাঁচপীর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম(৪৮), কিশোরগঞ্জ সদর থানার মইশখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিক(৩৫), সদর এলাকার চরশোলাকিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মুন(৩০), করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন(৩৫) ও একই এলাকার মৃত শহিদের ছেলে রবিন(৩২), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম শাহপাড়া গ্রামের সেন্টু সাহার ছেলে সুজিত সাহাসহ (৫০) ছয়জনকে আটক করা হয়।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বিধি মোতাবেক মামলা ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমএস

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক