হোম > সারা দেশ > ঢাকা

বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১২

আমার দেশ অনলাইন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে দগ্ধরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৩ মে) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন—নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আলআমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০)।

দগ্ধদের সহকর্মীরা জানান, মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী সবাই দুপুরে তাদের নিজস্ব ক্যান্টিনে ব্যুফে খাবার খাচ্ছিলেন। তখন ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ, পা পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে হাসপাতালে ১২ জন রোগী এসেছেন। কার কত শতাংশ পুড়েছে তা দেখা হচ্ছে। পরবর্তীতে জানানো হবে।

বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আমির, শংকর, কাওছার ও আল আমিন ক্যান্টিন বয়। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা।

দুপুরে রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। তখন কেউ একজন আগুন ধরাতেই এ ঘটনা ঘটে থাকতে পারে।

এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে: জিয়াউদ্দিন হায়দার

পদ্মায় ৫০ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন

হাটবাজার, বালুর মাঠ বাসস্ট্যান্ড সবই পেলেন ক্ষমতাসীনেরা

সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর, লুটপাট

মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পালালেন নিষিদ্ধ আ.লীগ নেতা

পাগলা মসজিদের দানবাক্সের টাকা রেকর্ড ছাড়াল

৩০ ঘণ্টা পর যমুনা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার