হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুর জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহম লিংকনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লিংকন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভুলু সরদার কান্দি গ্রামের শুকুর আলী সরদারের ছেলে ও গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

পুলিশ জানায়, গোসাইরহাট থানার পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার আসামি ছিলেন জেলা পরিষদের সাবেক এই সদস্য। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অভিযানে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মাকসুদ আলম বলেন, আব্রাহম লিংকনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

ইয়াবাসহ আটক কারবারিকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে

সড়ক সংস্কারের ১৫ দিনেই ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বৈষম্যবিরোধী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালকিনিতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় পদ্মা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

স্ত্রী হত্যার দায়ে মসজিদের ইমাম গ্রেপ্তার

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম