হোম > সারা দেশ > ঢাকা

আসামিদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

রামিসা হত্যা

ধামরাই প্রতিনিধি, ঢাকা

ছবি: আমার দেশ

ঢাকার ধামরাইয়ে রামিসা হত্যার ফাঁসি দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন।

বৃহস্পতিবার সকাল ১০টায় ধামরাই বাজার যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে উপজেলা চত্বর পর্যন্ত এ মানববন্ধনের আয়োজন করা হয়, এতে সভাপতিত্ব করেন দেওয়ান নাসির উদ্দিন রুবেল।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সব প্রক্রিয়া শেষ করে রামিসা হত্যার আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার জোরাল দাবি জানান।

এ মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এই চাঞ্চল্যকর রায়ের পর দেশব্যাপী সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল দ্রুত এই ফাঁসি কার্যকরের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করা হচ্ছে ।

তারই ধারাবাহিকতায় ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যে মানববন্ধণ করছি তার দাবি একটাই শিশু রামিসাকে ধর্ষণের আসামিদের রায় দ্রুত কার্যকর করার জন্যে।

এ চাঞ্চল্যকর রায়ের দেশবাসীর সঙ্গে আমরাও খুশি তারপরও মানুষের মনে এখন অসন্তোষ সৃষ্টি হচ্ছে কারণ, রায়ের বাস্তবায়ন এখনো কেউ দেখতে পারেনি।

ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সভাপতি দেওয়ান নাসির উদ্দিন রুবেল বলেন, আমার সংগঠনের পক্ষ হয়ে সাধারণ মানুষের দাবি জানাচ্ছি দ্রুত এরা এ রায়ের বাস্তবায়ন করার হক।

শুনেছি রায়ে প্রধান আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকেও মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে কিন্তু এর বাস্তবায়ন হতে এত বিলম্ব কেন। আমরা চাই অনতিবিলম্বে এর বাস্তবায়ন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমএইচ

মাদারীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ

অষ্টগ্রামে প্রণোদনা বিতরণে অনিয়ম স্বজনপ্রীতি, প্রকৃত কৃষকরা বঞ্চিত

ভাইরাল লাইলী বেগমের স্বপ্নপূরণ করলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

পার্লারের কর্মী সেজে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পার্কিং করে রাখা যাত্রীবাহী বাস চুরি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

ইউনেস্কোর স্বীকৃতি পেল চলনবিলের ভাসমান স্কুল

নারায়ণগঞ্জে বিতর্ক উৎসব ১৫ জুন শুরু