হোম > সারা দেশ > ঢাকা

৯ বছর পর জামিনে মুক্ত, কালো গাড়িতে আবার গুম হাফেজ খালেদ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে কারাবন্দী ছিলেন ৯ বছর। গতকাল সোমবার কাশিমপুর ১ নং কারাগার থেকে জামিন পান তিনি। এদিন বিকেলে তাকে আবার কারা ফটক থেকে কালো রংয়ের গাড়িতে করে নিয়ে যায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

খালেদ সাইফুল্লাহ জেলার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বলসা গ্রামের কাজী বেলায়েত হোসেন এর বড় ছেলে। তিনি শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিলেন।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর নতুন শহর এলাকায় গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এতে লিখিত বক্তব্যে খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো. মহসিন জানান, ১৬ বছরের যুবক হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ দীর্ঘ ৯ বছর মিথ্যা মামালায় কারাগারে ছিলেন। উচ্চ আদালত তাকে জামিন দেয়ার আদেশ দেয়।

হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিলকে দ্রুত মুক্তি দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে মাদারীপুরসহ সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চেধৗরী, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. জাহিদুল আলম খান, সাংগঠনিক সম্পাদক মুফতী জামাল উদ্দিন খান, খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো. মহসিনসহ পরিবারের অন্য সদস্যরা।

জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে নির্যাতন, পদ হারালেন তিন ছাত্রদল নেতা

জুলাই শহীদ পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ

রায়পুরায় তৃতীয় লিঙ্গের ইয়াসমিন খুন, আহত ১

মানিকগঞ্জে তরল গ্যাসবাহী লরির সঙ্গে সংঘর্ষে পুড়ল বাস

মানিকগঞ্জে মামিকে হত্যার অভিযোগে ভাগ্নে আটক

আলবেনিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে কটিয়াদীর যুবকের মৃত্যু

১০ বছর পর বকেয়া ভাড়া পরিশোধ করে নজির গড়লেন আলামিন

টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয়

কুঁড়ার মিল থেকে সরকারি বরাদ্দের শতাধিক বস্তা চাল উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫