হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় ঝড়ের তাণ্ডবে ডুবলো সিমেন্টবোঝাই তিন ট্রলার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে আকস্মিক ঝড়ের তাণ্ডবে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারগুলোতে থাকা প্রায় ছয় হাজার ব্যাগ সিমেন্ট নদীগর্ভে তলিয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে পারায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ট্রলারগুলো যখন নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছায়, তখন হঠাৎ করেই আবহাওয়ার অবনতি ঘটে। মুহূর্তের মধ্যে শুরু হয় ঝড়ো হাওয়া, সঙ্গে উত্তাল হয়ে ওঠে নদীর ঢেউ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রলারচালকরা দ্রুত তীরে ভেড়ানোর চেষ্টা চালান। কিন্তু প্রবল ঢেউয়ের ধাক্কা ও ঝড়ের তীব্রতায় ট্রলারগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে একে একে তিনটি ট্রলারই নদীতে তলিয়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রলারে থাকা চালক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে তারা দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। স্থানীয়রা জানান, ঝড়ের সময় পদ্মা নদী ছিল অত্যন্ত উত্তাল, ঢেউয়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে বড় ট্রলারও টিকতে পারেনি।

এ বিষয়ে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ট্রলারে থাকা সবাই নিরাপদে তীরে উঠেছেন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই ঘটনার পর নদীপথে পণ্য পরিবহনে নিরাপত্তা ও আবহাওয়া সতর্কতা মেনে চলার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মিসাইল হামলায় সৌদি আরবে নিহত মোশারফের দাফন সম্পন্ন

ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট প্রায় ফাঁকা, নেই কোনো চাপ

শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ ৫ প্লাটুন বিজিবি

মধুখালীতে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

ভাঙ্গায় মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

শোলাকিয়ায় ঈদ জামাতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সৌদির সঙ্গে মিল রেখে নরসিংদীতে ঈদুল ফিতরের জামাত

যমুনা সেতুতে চারদিনে ১৩ কোটি টাকার টোল আদায়

শ্রীপুরে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেপ্তার ২

সোনারগাঁয়ে ধ্বংসের পথে ৫০০ বছরের পুরোনো সেতু