হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি তজিবর ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি তজিবর ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাজপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইন, মাদক ব্যবসা, হত্যা, ছিনতাইসহ দুই ডজন মামলা রয়েছে।

আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন জানান, তজিবর ডাকাত আশুলিয়া থানাধীন তাজপুরের বাসিন্দা। তার পিতার নাম রজিউল্লাহ সরকার। তার বিরুদ্ধে সাভার থানায় মাছ ব্যবসায়ী নবী নুর মোড়ল ও আশুলিয়া থানায় মামুন খন্দাকার হত্যাসহ একাধিক মামলার আসামি। তাকে ইতিপূর্বে সাভার ও আশুলিয়া থানা পুলিশ নানা প্রকার অস্ত্রসহ একাধিক বার গ্রেফতার করেছিল। দীর্ঘ দিন হাজত বাসের পর ২০২৪ সালের প্রথম দিকে সে জামিনে মুক্ত হয়ে আওয়ামী রাজনীতে জড়িয়ে অস্ত্রধারী ক্যাডার হয়ে সাভার ও আশুলিয়াতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দলবল নিয়ে অস্ত্রহাতে হামলা চালায়।

পুলিশ জানায় দীর্ঘ দিন ধরে তাকে গ্রেপ্তার করার জন্য সোর্স নিয়োগ করা হয়েছিল। কিন্ত এক স্থানে সে বেশিক্ষণ অবস্থান না করায় এবং ঘন ঘন স্থান পরিবর্তনের ফলে তাকে কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করা হয়।

ভাইরাল লাইলী বেগমের স্বপ্নপূরণ করলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

পার্লারের কর্মী সেজে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পার্কিং করে রাখা যাত্রীবাহী বাস চুরি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

ইউনেস্কোর স্বীকৃতি পেল চলনবিলের ভাসমান স্কুল

নারায়ণগঞ্জে বিতর্ক উৎসব ১৫ জুন শুরু

বিশ্বকাপ জ্বরে কাঁপছে সদরপুর, অলিগলিতে ফুটবল উন্মাদনা

বাবুরহাটে ব্রহ্মপুত্র নদ দখল করে গড়ে উঠছে দোকানপাট