হোম > সারা দেশ > ঢাকা

৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে কুয়াশা বাড়তে থাকে। একপর্যায়ে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা সংকুচিত হয়ে পড়ে। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন 'দৈনিক আমার দেশ'-কে জানান, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা ৪০ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে আটকে পড়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। এই রুটে এখন ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই