হোম > সারা দেশ > ঢাকা

সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

দীর্ঘদিন পর সাভার পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫ জুন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সভাপতি হিসেবে আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ হিমেল খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাজ খান নাঈমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তরুণ ও সম্ভাবনাময় নেতাকর্মীদেরও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে।

জেডএম

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আশুলিয়ায় বিরোধপূর্ণ পুকুরের সৌন্দর্য বৃদ্ধিতে কোটি টাকা বরাদ্দ

দেশের এমন কোনো ঘর থাকবে না, যেখানে জামায়াতের দাওয়াত পৌঁছাবে না

প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জামায়াত নেতা আযাদের

বাস ডুবির ঘটনাস্থল পরিদর্শনে নৌ সচিব, নিরাপত্তা জোরদারের নির্দেশ

সাভারে ছাঁটাই শ্রমিকদের বিক্ষোভ, দেড় ঘণ্টা অবরোধে যান চলাচল ব্যাহত

কবরস্থানের জায়গায় দুই বিএনপি নেতার বিরুদ্ধে কার্যালয় নির্মাণের অভিযোগ

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত