হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় উদ্ধারকাজে হাফেজ্জী চ্যারিটেবল

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারকাজে অংশ নিয়েছেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশের (এইচসিএসবি) স্বেচ্ছাসেবকেরা।

চ্যারিটেবলের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিলের নেতৃত্বে টিম হাফেজ্জী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম পরিচালনা, আহতদের হাসপাতালে পাঠানো, লাশ স্থানান্তর এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায়।

এর আগে গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়।

চ্যারিটেবলের মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশ শুধু দেশের অভ্যন্তরীণ দুর্যোগ বা দুর্ঘটনায় নয়, বরং আন্তর্জাতিক মানবিক সংকটেও নীরব থাকেনি। সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই যে তাদের নীতি ও দায়িত্ব—এই কার্যক্রম তারই বাস্তব প্রমাণ। মানবতার সেবা কেবল পরবর্তীতে বড় অঙ্কের অনুদান ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সংকটের মুহূর্তে দ্রুত উপস্থিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব।

‘আমার দেশ’ সাংবাদিকের বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা

ধুনটে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ দুই বোন

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

কটিয়াদীতে পচা গরুর গোশত বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে একসঙ্গে জন্ম নেওয়া তিন ভাই-বোন

গাজীপু‌রে দুটি বি‌দেশি পিস্তলসহ দুজন‌কে গ্রেপ্তার

পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত শরীয়তপুরবাসী

আদমজী ইপিজেডে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

কালিয়াকৈরে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৬ ঘণ্টায় আসেনি নিয়ন্ত্রণে