হোম > সারা দেশ > ঢাকা

নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের মালামাল লুট

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ক্যাবল ও যন্ত্রণাংশ লুট করেছে দুর্বৃত্তরা।

রোববার ভোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এই ঘটনা ঘটে। এসময় তারা ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল কেব্‌ল ও রাইজারের তার লুট করে নিয়ে যায়। চলতি লাইন থেকে এসব তার কেটে নেয়ায় পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ ৪টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে ৫ থেকে ৬ জনের একটি দুর্বৃত্ত দল মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে । পরে তারা পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পলাশ থানা পুলিশকে খবর দেয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত শুরু করেছেন। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমই

উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার: প্রতিমন্ত্রী

রায়পুরায় সংঘর্ষের দুই দিন পর আরো এক লাশ উদ্ধার

নরসিংদীতে চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা

বোয়ালমারীতে ২০ মামলার পলাতক আসামি আটক

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর বহিষ্কার

কালিয়াকৈরে পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জে ফুটপাত-সড়ক ফের অটোরিকশা ও হকারদের দখলে

হাফিজা হত্যার রহস্য ৪ মাসেও উদঘাটন হয়নি