হোম > সারা দেশ > ঢাকা

মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

উপজেলা প্রতিনিধি, মধুখালী (ফরিদপুর)

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আরকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক তিনটার দিকে ঢাকাগামী যাত্রীবাহী 'কিংফিশার পরিবহন'-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে বাসের যাত্রীদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে। তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্বজনদের সন্ধান ও পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর