হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী রিতার পক্ষে গণসংযোগ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে মুন্নু গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল কর্মী সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন তার মেঝ ছেলে রাশীদ সামিউল ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার জয়নগর এলাকা থেকে শুরু করে আশপাশের বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

গণসংযোগকালে রাশীদ সামিউল ইসলাম বলেন, মানিকগঞ্জ-৩ আসনের জনগণ পরিবর্তন চায়। আমার মা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেত্রী। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে তাকে বিজয়ী করা প্রয়োজন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন সত্তার মেটালের মালিক বিশিষ্ট শিল্পপতি সত্তার খান, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চীফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, মুন্নু ফেব্রিক্স এর কর্মকর্তা মো. বাবুল খান, খলিলুর রহমান, বাবুল হোসেন, নবগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রশিদ মেম্বার, জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

ট্রাফিক চেকপোস্টে আইন মানার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি আসলাম

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫