হোম > সারা দেশ > ঢাকা

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে দৌলতদিয়া ঘাট ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযানকালে নির্ধারিত ভাড়ার তুলনায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় পোড়াদাহগামী একটি পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অভিযানের সময় পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে আদায়কৃত অতিরিক্ত ভাড়া সংশ্লিষ্ট যাত্রীদের তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান জানান, নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি ফেরা যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি জানান।

স্থানীয় যাত্রীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে যাত্রী হয়রানি অনেকাংশে কমে আসবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর