হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে দু’দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে। তাদের সবগুলো দাবি পূরণ না হলে এই বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শ্রমিকরা ।

রোববার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কারখানার ভেতরেই কর্মবিরতি করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কারখানার বাইরে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়াও শনিবার সকালে কিছু সময় কর্মবিরতি পালন করে পরে কাজে যোগদান করে। পরবর্তী দুপুর ২টা থেকে আবারও একই দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা। বিকেল ৫টার সময় কারখানা ছুটি হয়ে গেলে শ্রমিকরা সবাই বাসায় চলে যায়। পরে কারখানার কর্মকর্তারা তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কারখানা গেটে একটি নোটিশ সাঁটিয়ে দেয়।

শ্রমিকদের দাবি, বিজিএমইএ কাঠামো অনুযায়ী বেতন কাঠামোর ১০০% গ্রেডিং করতে হবে, ঈদের ছুটিতে কোনো ‘জেনারেল কাটানো’ যাবে না, বাৎসরিক পিকনিকের আয়োজন করতে হবে। স্বজনপ্রীতি চলবে না, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা প্রদান করতে হবে, যে পাওনা রয়েছে তা চলতি মাসে পরিশোধ করতে হবে। এছাড়াও শ্রমিক ছাঁটাই বন্ধকরাসহ আরও বেশ কিছু দাবি জানিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছে।

তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, শ্রমিকদের গতকাল যে দাবি ছিল তা পুরোপুরি মেনে নিয়ে আমরা নোটিশ দিয়ে দিয়েছি। আজ খোলা রাখা হয়েছিল তবুও তারা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন। আমরা কোনো শ্রমিক ছাটাই করি না এবং শ্রমিক আইন অনুযায়ী সবকিছুই করা হয়ে থাকে।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন আহমেদ জানান, কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছে। কারখানার সামনে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এমএস

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক