হোম > সারা দেশ > ঢাকা

শিবালয়ে আমার দেশ পত্রিকা ফটোকপি করার হিড়িক

উপজেলা প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)

শিবালয়ে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার কপি সংগ্রহের হিড়িক পড়েছে। মূল কপি না পেয়ে পাঠকরা এখন ফটোকপি কিনে পড়ছেন। এ সুযোগে দোকানিরা প্রতিটি কালার ফটোকপি ২০ টাকা দরে বিক্রি করছেন।

১৩ সেপ্টেম্বর আমার দেশ পত্রিকায় ‘বাবার নামে স্কুল চান সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের গৃহকর্মী’ -শিরোনামে চার কলামের একটি প্রতিবেদন প্রকাশিত হলে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। পত্রিকার মূল কপি না পাওয়ায় অনেকে ওই নিউজ অংশের ফটোকপি করে পড়তে শুরু করেন।

আরিচার ফটোকপি ব্যবসায়ী আকতার, বাতেন ও সালাউদ্দিন জানান—সারাদিন অসংখ্য মানুষ এসে এই নিউজের কপি চাইছেন। বিকেলে এলাকায় ঘুরে দেখা গেছে, অনেকের হাতেই আমার দেশ এর ওই প্রতিবেদনটির ফটোকপি।

চরাঞ্চলের ইকলাছ, শরীফ, সন্তোষ, শিবালয়ের আব্বাস ও সোহেলসহ মধ্যনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন বলেন, ‘আমরা মূল পত্রিকা না পেয়েই নিউজ অংশের ফটোকপি কিনতে বাধ্য হয়েছি। নিউজটির প্রতিটি কথাই সত্য হওয়ায় আমার দেশ পত্রিকার প্রতি আমাদের শ্রদ্ধা বেড়ে গেছে। আমরা চাই হকাররা নিয়মিত আমাদের এলাকায় এই পত্রিকা সরবরাহ করুক।’

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বৃষ্টি হত্যা: শো‌কে স্তব্ধ মাদারীপু‌রের স্বজনরা

মিড ডে মিলের খাবার সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি

কম খরচে বেশি লাভ হওয়ায় কালোজিরা চাষে কৃষকদের ঝোঁক বাড়ছে

এক বছরের মধ্যে দৃশ্যমান হবে উন্নয়ন কাজ: জালাল উদ্দিন এমপি

‌শিক্ষা পদ্ধ‌তির এখন পরিবর্তন হচ্ছে: এমপি ডা. কেএম বাবর

জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

খাল বাঁচলে কৃষক বাঁচবে: জিলানী এমপি

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

চাহিদা বেড়েছে হাতপাখার