হোম > সারা দেশ > ঢাকা

একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ঘোষণা, ১৪৪ ধারা জারি

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের আলফাডাঙ্গায় একই স্থানে বিএনপির দুই গ্রুপ সমাবেশ ডাকায় শনিবার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, শনিবার আলফাডাঙ্গা আছাদুজ্জামান বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির এবং শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপ সমাবেশের ডাক দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সংঘাত এড়াতে শুক্রবার জারি করা এক আদেশে পৌরসভার স্কুল, মাঠ ও বাজার এলাকাজুড়ে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।

নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততধিক ব্যক্তির জমায়েত, সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয় আদেশে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক