হোম > সারা দেশ > ঢাকা

‘আমার দেশ’ সাংবাদিকের বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ–এর কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মামলার বাদী ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন।

বুধবার বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ইয়াসিন হোসেন বলেন, কোটালীপাড়া উপজেলার শিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে গত ৬ জুলাই দৈনিক আমার দেশ-এ একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ক্ষোভের বশবর্তী হয়ে তিনি ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

তিনি বলেন, “আমি উপলব্ধি করেছি, মামলাটি ছিল ভুল বোঝাবুঝির ফল। সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাই আমি মামলাটি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি এবং আইনানুগ প্রক্রিয়ায় তা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

ইয়াসিন হোসেন আরও বলেন, “সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সঙ্গে আমার কোনো ধরনের চাঁদাবাজি বা অর্থ দাবির ঘটনা ঘটেনি।”

প্রসঙ্গত, গত ৬ জুলাই দৈনিক আমার দেশ অনলাইনে ‘কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণকাজের বিভিন্ন অনিয়ম, নিম্নমানের কার্পেটিং এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা হয়।

এর একদিন পর, ৭ জুলাই, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। তবে বুধবার সংবাদ সম্মেলনে তিনি ওই মামলাকে ‘ভুল সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের ঘোষণা দেন।

ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে বিএনপি নেতাদের ওপর হামলা

ধুনটে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ দুই বোন

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

কটিয়াদীতে পচা গরুর গোশত বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে একসঙ্গে জন্ম নেওয়া তিন ভাই-বোন

গাজীপু‌রে দুটি বি‌দেশি পিস্তলসহ দুজন‌কে গ্রেপ্তার

পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত শরীয়তপুরবাসী

আদমজী ইপিজেডে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

কালিয়াকৈরে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৬ ঘণ্টায় আসেনি নিয়ন্ত্রণে