হোম > সারা দেশ > ঢাকা

শতাধিক এতিম শিশুর হাতে তুলে দেওয়া হল কম্বল, ক্রীড়া সামগ্রী ও কম্পিউটার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় শতাধিক এতিম শিশুর হাতে তুলে দেওয়া হল কম্বল, ক্রীড়া সামগ্রী ও কম্পিউটার। একই সঙ্গে এতিম শিশুদের বিনোদনের জন্য একটি মিনি পার্ক উদ্বোধন করা হয়। সোমবার দুপুরে মুসলিম নগর বাইতুল আমান শিশু পরিবারের প্রায় শতাধিক এতিম শিশুর হাতে এসব সামগ্রী তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নারায়ণগঞ্জ সদর সাদিয়া আক্তার, সদর উপজেলার প্রকল্প পরিচালক পবিত্র চন্দ্র মণ্ডল, বাইতুল আমান শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রায়হান কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এখানে আছো, একদিন লেখা-পড়া করে অনেক বড় মানুষ হবে। শুধু বেঁচে থাকার নামই জীবন নয়, জীবনের একটি লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। জীবনে নানা সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার মধ্য দিয়েই সমাধান খুঁজে নিতে হবে।

তিনি আরো বলেন, তোমরা পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। কোনো সমস্যা হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক শিশুদের আবাসন ব্যবস্থা ও ডাইনিং পরিদর্শন করেন এবং পরে শিশুদের খেলাধুলার জন্য নির্মিত একটি মিনি পার্ক উদ্বোধন করেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত এ কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর