হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা এলাকায় ট্রেনে নিচে কাটা পড়ে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের আড়িখোলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমলা বেগম (৫৫), নাতনী অনাদি (১১) ও সাদিয়া আক্তার (২৫)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, কমলা বেগম ডায়াবেটিসসহ নানান রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য তিনি মেয়ের বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকেলে কমলা বেগম তার নাতনী ও প্রতিবেশী সাদিয়াকে নিয়ে বাড়ির পাশের ঢাকা-চট্টগ্রাম রেল সড়কে হাঁটতে বের হন। এসময় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে উপকুল এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকার দিকে অজ্ঞাত একটি ট্রেনের ক্রসিং হচ্ছিল। এসময় অসাবধানতা-বশত কোন এক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই কমলা বেগম ও সাদিয়া নিহত হন। শিশু অনাদিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়ক ধরে কমলা তার পুত্রবধূ ও নাতনী নিয়ে হাঁটছিলেন। এসময় একটি ট্রেনে নিচে পড়ে তারা কাটা পরে ঘটনাস্থলেই নিহত হন।

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে