কুলিয়ারচর পৌরসভায় বকেয়া পৌর কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে পৌরসভার হলরুমে পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার জানান, পৌরসভার আয়োজনে এবং সার্বিক সহযোগিতায় আগামী ৩ মে থেকে শুরু হতে যাওয়া কর মেলা ‘শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে’ অনুষ্ঠিত হবে। পৌরবাসীকে তাদের বকেয়া কর সহজে এবং ঝামেলাবিহীনভাবে পরিশোধ করার সুযোগ করে দিতেই এই মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি মেলা চলাকালীন সময়ে করদাতাদের জন্য কর প্রধানে বিশেষ ছাড় বা প্রণোদনার গ্রহণ করার সুযোগ পাবেন।
পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, পৌরসভা আপনার, আমার—সবার। সঠিক সময়ে পৌরকর পরিশোধ করা নাগরিক দায়িত্ব। আমরা চাই নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে মেলায় এসে তাদের বকেয়া পরিশোধ করুক। এই বার্তাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া, কর আদায় মেলার আহবায়ক মো. মাসুদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, পৌরসভা কর আদায় করি সাহজাহান মিয়া, সহকারী কর আদায়কারি নয়ন বর্মন, হিসাব রক্ষক কর্মকর্তা বিধান চন্দ্র দাস, লাইসেন্স পরিদর্শক সানজিদা আক্তার শিফা, সাংবাদিক ও পৌরসভার অন্যান্য কর্মচারীরা।
জেডএম