হোম > সারা দেশ > ঢাকা

টাকা চুরির অভিযোগ, ছোট ভাইয়ের লাঠিপেটায় বড় ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের গোসাইরহাটে তিন হাজার টাকা চুরির অভিযোগে ছোট ভাইয়ের লাঠিপেটায় আমির হোসেন নামে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই জুয়েল সরদার (২৭) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে গোসাইরহাট পৌরসভার মিত্রসেনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি ওই এলাকার মৃত গনি সরদারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ছোট ভাই সোহেল সরদারের তিন হাজার টাকা চুরি করে নেওয়ার অভিযোগ ওঠে তার মেজ ভাই জুয়েল সরদারের বিরুদ্ধে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে বিষয়টি বড় ভাই আমির হোসেন সরদারকে জানানো হয়।

পরে আমির হোসেন জুয়েলকে একটি চড় মেরে বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে জুয়েল কিছুক্ষণ পর একটি কাঠের টুকরা দিয়ে পেছন থেকে আমির হোসেনের মাথায় আঘাত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জুয়েল সরদারকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এমই

কালিহাতীতে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

নিকলীতে কিশোরীদের সচেতনতামূলক ‘এগিয়ে যাই’ ক্যাম্পেইন

বাজিতপুরে সুদখোরদের খপ্পরে সর্বস্বান্ত ঋণগ্রহীতারা

কৃষিজমির মাটি কাটার দায়ে বিএনপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

নিক্সন চৌধুরীর সাইবার টিমের প্রধান গ্রেপ্তার

এক পরিবারে ছয় প্রতিবন্ধীর দুঃসহ জীবন

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু