হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুর জেলায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য

আতিকুর রহমান নগরী

ভূমিকম্পের সময় গাজীপুরে তাড়াহুড়া করে ভবন থেকে বের হতে গিয়ে অন্তত ৪০০ জন আহত হয়েছেন; যাদের অধিকাংশই শ্রমিক বলে জানিয়েছে প্রশাসন।

শুক্রবার বেলা ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে আতঙ্কে ঘরবাড়ি, অফিস, কারখানা ছেড়ে মানুষ রাস্তায় নেমে আসে।

গাজীপুরের সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেন, জেলায় মোট ৪০০ জন আহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন, ছোটখাটো আঘাত নিয়ে চিকিৎসা নিয়েছেন ৯৭ জন। টঙ্গীতে চিকিৎসা পেয়েছেন ৯০ জন। গুরুতর আহত ৪৩ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া শ্রীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া ও গাজীপুর সদরের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি ও চিকিৎসা অব্যাহত রয়েছে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু