হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জ ডক্টরস এসোসিয়েশনের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

ঢাকার কেরানীগঞ্জে পেশাজীবী চিকিৎসকদের সমন্বয়ে গঠিত হয়েছে কেরানীগঞ্জ ডক্টরস এসোসিয়েশন। এ উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জ উপজেলার আটিবাজার বাংলাদেশ জেনারেল হাসপাতালে আন্ডারগ্রাউন্ডে কেরানীগঞ্জ ডক্টরস এসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করা হয়। এর আগে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. মো. শফিউদ্দীন।

নবগঠিত কমিটিতে পিজি হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলীনুর পলাশ সভাপতি ও পিজি হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. ফখরুল আমিন বাদলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডা. রফিকুল ইসলাম, ডা. আব্দুল মতিন, ডা. জাবেদ দেলোয়ার সহ-সভাপতি, ডা. শাবনাজ ইসলাম স্নিগ্ধা, ডা. সোহেল রহমান যুগ্মসাধারণ সম্পাদক, ডা. ইফতেখার খাইরুল আলম স্বপন, ডা. শের মোহাম্মদ কাঞ্চন কোষাধক্ষর, ডা. সাদ্দাম হোসেন সৈকত, ডা. মো. আল শাহরিয়ার উচ্ছ্বাস মেডিকেল কলেজ ছাত্র বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন।

কার্যকরী সদস্য ১১ জন হলেন- ডা. মোহাম্মদ হাবিবুর রহমান, ডা. সাইদুল হক, ডা. দেলোয়ার হোসেন, ডা. নাসরিন আহমেদ, ডা. মোস্তফা মজিদ, ডা. সায়েমা আক্তার, ডা. এস এম সাইফুদ্দিন পলাশ, ডা. মানবিক সরকার মিথুন, ডা. রাকিবুল ইসলাম রাকিব, ডা. গোলাম কিবরিয়া রকিব ও ডা. আহসান আলী মানিক।

কমিটিতে মনোনীত পাঁচ উপদেষ্টা হলেন- অধ্যাপক ডা. মো. শফিউদ্দিন, ডা. তৌহিদ হোসেন, ডা. হাবিবুর রহমান, ডা. মোহাম্মদ আবুল কালাম, ডা. মোহাম্মদ ইন্নামিন বুলবুল ও ডা. মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া কমিটির বর্তমান সদস্য সংখ্যা রয়েছে ৯০ জন। কমিটির সদস্যরা দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত থাকলেও তারা সবাই কেরানীগঞ্জের সন্তান।

অনুষ্ঠান শেষে কমিটি গঠন উপলক্ষে স্থানীয়দের মাঝে বৃক্ষ ছাড়া বিতরণ করা হয়।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর