হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে ঘুমন্ত এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, নরসিংদী

ছবি: আমার দেশ।

নরসিংদীতে এক যুবককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
পুড়ে মারা যাওয়া নিহত চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে।

তিনি পুলিশ লাইন্স এলাকার মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত শুক্রবার রাতেও কাজ শেষে খাবার খেয়ে এসে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়ে চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেন। ভেতরে পেট্রল-মবিল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে অঙ্গার হয় চঞ্চল।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিচ্ছে। এব্যপারে দোকোন মালিক মোঃ রুবেল মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির বলেন, একজনকে অঙ্গার অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের জন্য তার পরিবারের পক্ষ থেকে লোকজন এসেছে এবং মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রফতার করা সম্ভব হয়নি।

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার