হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়ায় পাঁচ খুনে ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লৌহজংয়ের মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির (আইসি) মো. ইলিয়াস।

কাপাসিয়া থানার ওসি মো. শাহীনুর রহমান বলেন, শনিবার সকালে লৌহজংয়ের যাওয়া নৌ পুলিশ ফোরকান মোল্লার লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে থানার ইন্সপেক্টর তদন্ত মো. যুবায়ের আহমেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহাল এবং পরিবারের সদস্যদের ভাষ্যমতে ধারণা করা হচ্ছে লাশটি ফোরকান মোল্লার। কালো প্যান্ট, সাদা শার্ট দেখে ফোরকানের ভাই জব্বার লাশ শনাক্ত করেন। ময়নাতদন্ত, ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়ার পর শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরো বলেন, লৌহজং উপজেলা ভূমি অফিস সংলগ্ন পদ্মায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়।

শুক্রবার (৮ মে) দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়ি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন, ফোরকানের স্ত্রী শারমিন, মেয়ে মীম (১৫), উম্মে হাবিবা (৮) ও ফারিয়া (২) ও শ্যালক রসুল মিয়া।

জেডএম

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল