হোম > সারা দেশ > ঢাকা

পাটুরিয়া ঘাটে ফেরিতে আগুন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে নোঙর করা ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যার দিকে ফেরিটির সাইলেন্সার পাইপ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাটে অবস্থানকালে হঠাৎ সাইলেন্সার পাইপ থেকে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তেই আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ফেরির স্টাফরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনার খবর পেয়ে ঘাট কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যেরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে ফেরিটি সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের অতিরিক্ত তাপ বা যান্ত্রিক ত্রুটির কারণে সাইলেন্সার পাইপ থেকে আগুনের সৃষ্টি হতে পারে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং ফেরির যান্ত্রিক অবস্থা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার